• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

অপচিকিৎসায় রোগীর মৃত্যুতে চিকিৎসকদের ছাড় নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ৪:৩০
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ৪:৩০

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হাসপাতালে অপচিকিৎসায় কোনো রোগী মারা গেলে সে ঘটনায় জড়িত চিকিৎসককে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আরও বলেন, দেশে বিভিন্নস্থানে অবৈধভাবে অনুমতি ছাড়া গড়ে ওঠা বেসরকারী ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। বর্তমানে দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের রোল মডেল।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সরকারী হাসপাতালের ডাক্তারদের বাসস্থান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যাতে তারা সঠিক সময়ে মানুষের সেবা করতে পারেন। ডাক্তারদের প্রতি মানুষের যে নেগেটিভ মনোভাব, সেটা যেন আর না আসে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী। এজন্য তিনি সকল ডাক্তারের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর সারোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ অনেকে।

পরিদর্শন কালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন। হাসপাতালের বিভিন্ন ইউনিটও ঘুরে দেখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম