• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধের সমর্থনে খিলক্ষেতে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ১০:১৭
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ১০:১৭

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তপশিল বাতিল এবং বিএনপির ডাকা ৮ম দফা অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করেছে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত ফুট ওভার ব্রিজের নিচ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা জসিম শিকদার রানা। মিছিল থেকে সরকারের পদত্যাগ এবং অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদল দল নেতা পাভেল, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির, ইমনসহ শতাধিক নেতাকর্মী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম