• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

অবরোধ সফল করতে বরিশালে বিএনপির মিছিল

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৪:২৪
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৪:২৪

 

বরিশাল প্রতিনিধি

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করা সহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতা কর্মীদের মুক্তির এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলের ডাকা সপ্তমবারের মতো রবি ও সোমবারের ৪৮ ঘন্টা অবরোধ সফল করার সমর্থনে নগরীর পৃথক দুটি স্থানে বরিশাল মহানগর বিএনপির নিজ নিজ নেতার অনুসারী সমর্থকরা ঝটিকা মিছিল করে।

আজ সোমবার (২৭) নভেম্বর বেলা ১টায় বরিশাল–কুয়াকাটা আন্তজেলা সড়কের নগরীর সিএন্ডবি রোড এলাকায় মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপির সদস্যরা এক ঝটিকা মিছিল বের করে।

অপরদিকে বরিশাল মহানগর বিএনপি সদস্য সাবেক ছাত্র নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুরে সকাল ১০টায় অবরোধ সফল করার লক্ষ্যে মহাসড়কে পুলিশ অবস্থানকে ফাঁকি দিয়ে এক ঝটিকা মিছিল বের করে সড়ক পদক্ষিণ করার সময়ে পুলিশ চলে আশায় নেতা কর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়।

অপরদিকে অবরোধের মধ্যে নগরীর জীবনযাত্রায় কোনো ধরনের প্রভাব পড়েনি। অফিস আদালত সব কিছুই খোলা ছিল। অন্যদিকে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাত ও নগরীর রুপাতলী বাস স্টান্ড থেকে যাত্রী বাস ছেড়ে গেলেও সেখানে যাত্রীদের কোন ধরনের চাপ ছিল না।

এছাড়া নগরীর বিভিন্ন সড়কে টহল পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার সদস্যদের বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম