• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধ সমর্থনে মালিবাগে ছাত্রদলের মিছিল

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৩:৫২
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৩:৫২

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সকালে মালিবাগ ডায়মন্ড গার্মেন্টসের সামনে থেকে মালিবাগ আবুল হোটেলের আগ পর্যন্ত এই মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিছিলে দুদিক থেকে পুলিশ হামলা চালায়। এতে দুজন আহত হয়।

মিছিলটির তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূর আলম ভূইয়া ইমন, বিজয় একাত্তর হলের সহসভাপতি আলমগীর হোসেন আলম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব মো. সজীব রায়হান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, সহসভাপতি মো. আব্দুল মোতালিব, যুগ্ম সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মো. সাজিব মিয়া, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন ইমন, সহসাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন রাসেল, সহদপ্তর সম্পাদক নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, ইডেন কলেজ ছাত্রীনেত্রী বাবলি আক্তার সিমা, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হামিদ, সদস্য মাহমুদ।

কবি নজরুল সরকারি কলেজের যুগ্ম সম্পাদক কামরুল হাসান কানন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, শাহবাগ থানা ছাত্রদল নেতা শামীম খানও মিছিলে ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম