• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

আইসিসির মোট সম্পদ কত টাকা?

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৪২
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৪২

আইসিসির মোট সম্পদ কত টাকা
 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট আয়োজন, ক্রিকেটের বাণিজ্যিকীকরণের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করে থাকে আইসিসি।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আইসিসির মোট সম্পদের পরিমাণ ১.৭৭৬ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি অর্থে প্রায় ২৩ হাজার কোটি টাকার সমান। ২০২৪ সালের শেষে আইসিসির নেট অ্যাসেট ছিল ৫৬৪.৫ মিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে আইসিসির নিট সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে।

২০২৫ সালে আইসিসির মোট আয় ও অন্যান্য প্রাপ্তির পরিমাণ ছিল ৭৫৬.৩ মিলিয়ন ডলার। আগের বছর এই অঙ্ক ছিল ৭৭৬.৬ মিলিয়ন ডলার। অর্থাৎ আয় সামান্য কমলেও সংস্থার আর্থিক উদ্বৃত্ত বেড়েছে। ২০২৫ সালে আইসিসির নিট উদ্বৃত্ত ছিল ৫৪৩.৩ মিলিয়ন ডলার, যা ২০২৪ সালের ৪৭৪ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।

আইসিসির আয়ের অন্যতম প্রধান উৎস আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার স্বত্ব। সম্প্রচার স্বত্বের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করে আইসিসি। এমিরেটস, সৌদি আরামকো, ডিপি ওয়ার্ল্ড, হুন্ডাই এবং কোকা-কোলার মতো আন্তর্জাতিক ব্র্যান্ড আইসিসির বাণিজ্যিক অংশীদার। বিশ্বকাপ ও অন্যান্য আইসিসি টুর্নামেন্টের জনপ্রিয়তা এই স্পনসরশিপের বাজারকে আরও শক্তিশালী করে।

আইসিসির আর্থিক শক্তির পিছনে রয়েছে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা, সম্প্রচার স্বত্বের বিপুল বাজার এবং বড় সংস্থাগুলির স্পনসরশিপ। ২০২৫ সালের আর্থিক হিসাব অনুযায়ী, মোট সম্পদ, নিট সম্পদ এবং আয়—তিনটি ক্ষেত্রেই আইসিসির অবস্থান যথেষ্ট শক্তিশালী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম