• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগের মঞ্চ প্রস্তুত, সমাবেশ শুরু তিনটায়

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১:৩৭
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১:৩৭

 

নিউজ ডেস্ক

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির দিনে আজ ঢাকায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ওই শান্তি সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। গাজীপুর থেকে ৩০০ গাড়ির বহর নিয়ে সমাবেশে যোগ দেবেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এছাড়া ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। এদিকে সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম