• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ২:০১
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ২:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আগামী সপ্তাহে ফ্যাস্টিট, খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে। তারা কষ্টের মধ্যে ছিলেন।’

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

এ সময় মাহফুজ আরও বলেন, ‘একই সঙ্গে অনেকের বিচারের কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করছে সবার বিচার হবে।’

সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অনেকদূর অগ্রসর হয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি। এটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো।

‘শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসলাম। এখন জুলাই সনদ এবং এ সরকারের কার্যক্রমের মাধ্যমে পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারা যেন কাজগুলো করতে পারে। আমরা সবাই যে বাংলাদেশ চেয়েছিলাম, তাহলে সেরকম একটা বাংলাদেশ হবে। সবার মতামত ও ভারসাম্য থাকবে। বিচার এবং আইনের সুশাসন থাকবে। গুম-খুন আর ফিরে আসবে না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম