• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আজ যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৪৮
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে সেখানে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজ আত্মত্যাগ ও অদম্য সাহসিকতা দেখিয়েছেন। এই স্মৃতি, সংগ্রাম ও প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণ করতেই পালিত হতে যাচ্ছে মাদরাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫।

সোমবার (২১ জুলাই) যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদরাসা প্রাঙ্গণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এক চিঠিতে বলেন- ‘আপনি জেনে আনন্দিত হবেন যে, মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালন উপলক্ষে শহীদদের স্মরণে ২১ জুলাই জামিয়া মাহমুদিয়া মাদরাসা, উত্তর কাজলা (ডেমরা) যাত্রাবাড়ীতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ‘সাদা জুব্বা লাল রক্ত’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়সমূহের মাননীয় উপদেষ্টাবৃন্দ ও সরকারের সচিববৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’

অনুষ্ঠান সূচিতে বলা হয়েছে, বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আসরের আগ পর্যন্ত শহীদ পরিবারের কথামালা (স্মৃতিচারণ), শহীদদের তালিকা উপস্থাপন, মাদরাসা প্রধান, শিক্ষকমণ্ডলী ও ছাত্র সমন্বয়কদের বক্তব্য। আসরের নামাজের পর অতিথিরা বক্তব্য দেবেন। মাগরিবের পর মাদরাসা শহীদদের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাত সাড়ে ৯টায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম