• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

আটক করা মার্কিন সরঞ্জাম রিভার্স-ইঞ্জিনিয়ারিং করছে ইরান: ইরানি জেনারেল

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২৭
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২৭

আটক করা মার্কিন সরঞ্জাম রিভার্স-ইঞ্জিনিয়ারিং করছে ইরান - ইরানি জেনারেল
 

যুক্তরাষ্ট্র ও ইসরাইল দাবি করেছিল ইরানের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে। এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। তিনি বলেন, তারা দাবি করেছিল যে ইরানের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে। তিনি একে অপপ্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দেন। তিনি জানান, ৪০ দিনের চাপিয়ে দেয়া যুদ্ধের পর তেহরানের সক্ষমতা আরও বেড়েছে। তিনি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এখন উল্লেখযোগ্যভাবে বেশি সম্পদ ও সরঞ্জাম রয়েছে। পাশাপাশি দেশীয় অস্ত্র উৎপাদনও আগের চেয়ে বেড়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।সংবাদ বিশ্লেষণ

ইরানের প্রেস টিভির তথ্য অনুযায়ী, বালালি জানান, শত্রুদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম ও সম্পদ জব্দ করা হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা বর্তমানে সেগুলোর রিভার্স-ইঞ্জিনিয়ারিং করছেন। তিনি আরও জানান, প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বালালি দেশীয় উৎপাদন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে জানান, যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য বিদেশি উৎসের ওপর নির্ভর করে, তাদের মতো ইসলামি প্রজাতন্ত্র ইরান আমদানি করা নিরাপত্তা খুঁজছে না।

তিনি জানান, সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং তারা ট্রিগারে আঙুল রেখে বসে আছে। তিনি আরও জানান, দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুত বহু বছর ধরে নিশ্চিত করা হয়েছে। মার্কিন ও ইসরাইলি বাহিনীকে ইঙ্গিত করে যেকোনো ভুল হিসাব বা বৈরী পদক্ষেপের জন্য কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম