• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৯:২৩
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৯:২৩

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ২টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ লালপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে খাগকান্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বলেন, বিগত জুলাই মাসে আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে ইব্রাহিম সরকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার বিকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম