• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে আচরণবিধি লঙ্ঘন নৌকার মেয়র প্রার্থীকে শোকজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৬:১৫
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৬:১৫

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
মেয়র নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনের শিশু নির্যাতনকারী হিসেবে খ্যাত আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম শিকদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আচরণ বিধি না মেনে প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এসময় নির্বাচনের আচরণবিধি মোতাবেক চলার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গত রোববার (৭ মে) বিকেলে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ও গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী এন এ হালিমের পক্ষে প্রচারণায় নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এসময় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু মিছিলে নেতৃত্ব দেন। বাবু নিজে নৌকা মার্কার পক্ষে স্লোগান দেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন ৷আড়াইহাজার বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গোপালদী পর্যন্ত চলে বাবুর এই প্রচার প্রচারণা। এ ছাড়াও নিয়মিত মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন হালিম শিকদার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম