• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে : আলাল

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৪
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৪

 

হিরো আলমের মতো একজন মানুষকে নির্বাচনে হারানোর জন্য আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আর যদি কোনো রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে দাঁড়াত, তাহলে তারা আরও কত কী যে করত তা বলা মুশকিল।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন হয়।

আওয়ামী লীগ সরকার মানুষের সঙ্গে যে প্রতারণা করছে তার বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘এ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।’

আলাল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী পূর্বাচলে পাতাল রেলের উদ্বোধন করেছেন। সেখানে মহাসড়ক করার জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখন পাতাল রেলের জন্য আবার সড়ক খুঁড়তে হবে। আবার হাজার হাজার কোটি টাকা বাজেট করে চুরি করা হবে।’

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিএনপির এই নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হা-হুতাশ করছে। সামনে রমজান মাস আসছে। এখনই দ্রব্যমূল্য নিয়ে মানুষ আতঙ্কে আছে। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে—প্রতারণা করে জনগণের কাছ থেকে সব টাকা লুটপাট করে নিচ্ছে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বেপারির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। মানববন্ধনে আরও বক্তব্য দেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির ইসমাইল তালুকদার খোকন, নাদিয়া পাঠান পাঁপন, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, নাগরিক অধিকার আন্দোলনের মোস্তাফিজুর রহমান, মুসা ফরাজী, তোফায়েল হোসেন মৃধাসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম