• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আবদুস সালামকে হৃদয়ে পতাকা ২রা মার্চ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:১৪
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:১৪

আবদুস সালামকে হৃদয়ে পতাকা ২রা মার্চ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা
 

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক নির্বাচিত করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হৃদয়ে পতাকা ২রা মর্চের উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন, সভাপতি কবি সাহানা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এসময় নেতৃবৃন্দ আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সরাসরি মেয়র পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যে উন্নয়ন ও কর্মকান্ড তিনি করছেন তাতে আমরা আরো আশাবাদী। ভবিষ্যতে তিনি সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হতে পারলে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সততা দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনকে সারা বাংলাদেশে একটি মডেলে পরিনত করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ হৃদয়ে পতাকা ২ মার্চ এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসাকে সংগঠনের শুভেচ্ছা উপহার তুলে দেন। কেন্দ্রীয় শহীদ মিনারে জলবায়ু ন্যায়বিচার ও ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র‌্যালি শেষে তার হাতে এ শুভেচ্ছা দেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম