• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আবাসিক হোটেল থেকে আ’লীগ নেতাকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ১০:৪৮
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ১০:৪৮

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
পুলিশে দেওয়া আওয়ামী নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে ছিলেন।

জানা গেছে, আবাসিক হোটেলে আওয়ামী নেতা লুকিয়ে এমন খবরে সেখানে যায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে হোটেল থেকে তাকে বের করে জেরা করতে থাকেন তারা। এ সময় মাইনুল বলেন, তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। শহরের কোনো থানায় তার নামে মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। তাকে আদালতে পাঠানো হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম