• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগকে ধ্বংস করেছে শেখ হাসিনা: মামুনুল হক

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪০
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪০

 

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোনো শাসকের নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। সে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে ধ্বংস করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে খেলাফিত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশে আবার যারা শেখ হাসিনা এবং তার বাকশালী ফ্যাসিবাদীকে পুনর্বাসন করবার চেষ্টা করবে, এ দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। জুলাই-আগস্টের বিপ্লবের দুই হাজার দামাল সন্তানের রক্ত ঝরিয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত লাখ লাখ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে দেশকে দুই ভাগে ভাগ করেছিল। যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তারা মুক্তিযোদ্ধা। আর যারা শেখ হাসিনার বিরাগভাজন তারাই রাজাকার। এই রাজাকার রাজাকার খেলতে গিয়ে দেশের চার কোটি ছাত্র-জনতাকে অপমান করেছিল।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার ছাত্র সব ভেদাভেদ ভুলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। স্লোগান তুলল আমি কে, তুমি কে রাজাকার রাজাকার। তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।’

গণসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমা, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম