• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৭
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। দেশে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করাই তাদের কাজ। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল লেবার পার্টির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই। ভারত শেখ হাসিনাকে যতদিন কাছে রাখবে— শুধু বাংলাদেশ না সারাবিশ্বের কাছে নিন্দিত হবে।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম