• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

আলুর দাম কমলেও চড়া ডিম-মুরগিতে

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৯
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক
নিত্যপ্রণ্যের বাজারে ঠিক নেই দামে। কখনো বাড়ে আবার কখনো কমে। এবার বেড়েছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। তবে দাম কমেছে আলুর। কেজিতে কমেছে ৫ টাকা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে৷

নগরীর মিরপুর-১ নম্বর ও মোহাম্মদপুর এলাকা ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগীর দাম কেজিতে ২০ টাকা বেড়েছে।

গত সপ্তাহে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগী শুক্রবার ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মোহাম্মদপুর ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ব্যবসায়ীদের কাছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে পাইকারি বাজারের উপর দায় চাপান তারা।

মুরগীর পাশাপাশি বেড়েছে ব্রয়লারের ডিমের দামও। বাজারে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ছোট আকারের ডিম। আকারে বড় ডিমের ডজন ১৭০ টাকা৷ বাজারে ১৭০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। আবার এই ডিম মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন দরে।

দাম কমেছে আলুর। সপ্তাহের ব্যবধানে ৫ টাকা কমে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে মিরপুর-১ নম্বর শাহ আলী বাজারে আলু মিলছে ৫০ টাকা কেজি দরেও। বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আগের অবস্থাতেই দেখা গেছে সবজির দাম।

বাজারে শসার কেজি ৪০ টাকা, করলা ৬০ টাকা, লাউ ৪০ টাকা পিস, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, শিম ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, মুলা ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুরলতি ৫০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷

তবে ১৮০ টাকা থেকে বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম