• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২

আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার
 

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ করা মামলার অজ্ঞত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান
চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন। তিনি বলেন, ‘নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাতপরিচয় নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তাররা হলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর এখলাস হায়দার সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক।

জানা যায়, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় চালিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম