• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইরানে হামলা করতেও পারি, নাও পারি: ট্রাম্প

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫ ১০:১২
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ১০:১২

 

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলতে পারি না। আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই। তবে এটা বলতে পারি—ইরানের অনেক সমস্যা আছে এবং তারা এখন আলোচনায় বসতে চায়।’

এক প্রতিবেদনের এসব জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এসময় যখন সাংবাদিকরা ইরান নিয়ে মার্কিন অবস্থান জানতে চান, তখন তিনি দ্রুত উত্তর দিয়ে ইস্যু এড়ানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ইসরায়েল হামলা চালানোর আগেই ইরানের আলোচনায় আসা উচিত ছিল—এই বক্তব্য তিনি গত কয়েকদিনে বারবারই তুলে ধরেছেন।

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান সংকটে জড়াবে কি না, তা নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা রাখছেন। কিন্তু একইসঙ্গে তেহরানের ওপর চাপও বজায় রাখছেন, যেন তারা আলোচনার টেবিলে ফিরে আসে।

এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সুদের হার এবং সরকারি ঋণ নিয়ে কথা বলেন।

এসময় হোয়াইট হাউসের নর্থ লনে, রোজ গার্ডেন থেকে মাত্র কয়েক মিটার দূরে, বিশাল এক পতাকা স্তম্ভ উন্মোচনের সময় হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পতাকা উত্তোলন নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। নির্মাণকর্মীদের সঙ্গে হাস্যরসের পর প্রেসিডেন্ট হোয়াইট হাউস প্রেস কর্পসকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম