• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আবারো মা হলেন ইলিয়ানা, প্রকাশ্যে এলো সন্তানের মুখ

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:১১
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:১১

ইলিয়ানা ডি’ক্রুজ দ্বিতীয় সন্তানের মা
 

ফাইল ছবি। সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ আবারো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। গত ১৯ জুন অভিনেত্রীর কোলজুড়ে এল দ্বিতীয় পুত্র। সোশাল মিডিয়ায় দ্বিতীয়পুত্রের নাম জানিয়ে, পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন ইলিয়ানা। বরফি খ্য়াত অভিনেত্রী লিখলেন, ‘কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করুন সবাই।’

ইলিয়ানা পরিবারের নতুন সদস্যের ছবিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একরত্তির পরনে টুপি ও গরম পোশাক। চুপটি করে শুয়ে আছে।

সোশাল মিডিয়ায় ইলিয়ানা ও তার স্বামী ডোনাল জানিয়েছেন, পরিবারে নতুন সদস্যের আগমনে তারা ভীষণ খুশি। ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন দুজনে।

আগে, ২০২৩ সালে প্রথম পুত্রসন্তানের মা হন ইলিয়ানা। বিয়ের আগে মা হওয়ায় নানা কটাক্ষও সহ্য করতে হয়েছিল ইলিয়ানাকে। তবে বিতর্কে ইতি টেনে মাইকেল ডোনালকে গোপনে বিয়ে সারেন ইলিয়ানা। দুই সন্তান নিয়ে ইলিয়ানার এখন সুখের সংসার।

মা হওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, বিদ্য়া বালানের মতো বলিউড তারকারা ইলিয়ানাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম