• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:০০
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:০০

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার, গাজীপুরের ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ঐক্যবদ্ধ মুসলিম জনতা ব্রাহ্মণবাড়িয়া’।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ মুসলিম জনতা ব্রাহ্মণবাড়িয়া’ মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধভাবে ধর্ষণ, মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে নির্যাতন ও গুম করার উদ্দেশ্যে, অপহরণকারী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

বক্তারা ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার, গাজীপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানান।

বক্তারা বলেন, ইসকনের বিরুদ্ধে কথা বলায় এক খতিবকে অপহরণ করা হয়েছে। এসব ঘটনায় রাষ্ট্র চুপ করে আছে। প্রশাসন অপরাধীদের রক্ষা করছে। সুশীল সমাজ বা রাজনীতিবিদদের কেউই দায়িত্ব নিচ্ছে না।

ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি ইহুদি প্রভাবিত উগ্রবাদী গোষ্ঠী, যারা একের পর এক অপরাধ করে যাচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম