• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৪:২৬
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৪:২৬

 

ফিলিস্তিনিদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের বিল আনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে এই পদক্ষেপকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে তিনি ইসরাইলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করার জন্য ডেমোক্রেটিক পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মামদানি বলেন, যেসব বসতি স্থাপনকারী অসংখ্য ফিলিস্তিনির জীবন ও জীবিকা ধ্বংস করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে আমাদের এর চেয়েও সামনে এগোতে হবে। আমাদের দেশ বিভিন্ন প্রশাসনের অধীনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যায় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করে আসছে—এই বাস্তবতাটি এখন মোকাবিলা করতে হবে। এখনই সময় ভিন্ন পথে হাঁটার।

উল্লেখ্য, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। তিনি ঘোষণা দিয়েছেন, নতুন কংগ্রেসের অধিবেশন বসার প্রথম ১০০ দিনের মধ্যেই তিনি এই নিষেধাজ্ঞার বিলটি উত্থাপন করবেন।

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য বসতি স্থাপনকারীদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি ও সামরিক সহায়তা পুনর্বিবেচনা করার জন্য ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমবর্ধমান দাবির মধ্যেই মেয়র মামদানি এই জোরালো অবস্থান নিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম