• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ : প্রথম অধিবেশন চলছে

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:৫০
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশ করছে।

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

এদিন দুপুরে মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। মৎস্যভবন ও শাহবাগ থেকে অনেকেই পায়ে হেঁটে এসেছেন মহাসমাবেশে।

প্রথমপর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগরের নেতারা বক্তব্য রাখছেন। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন।

গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়ে ছিলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে। ইনশা আল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ইসলামী আন্দোলন থেকে জানানো হয়, দুপুর ২টা থেকে মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম