• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

‘উনারা আমাদের গিনিপিগ মনে করেন, যা খুশি তাই করাবে’

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৯:৪১
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৯:৪১

 

নিউজ ডেস্ক
তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। যেখানে মোবাইলে তাকে অন্য কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই ভিডিওতে বিএনপির এই সাবেক নেতাকে বলতে শোনা যায়- ‘না, আমি ৫-এ কিনবো না। প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলেছি, যা বলার বলেছি। এ অবস্থায় আমি কথার পরিবর্তন করবো না। নিশ্চয় গাজী থেকে উনারা বায়াস্টড হইয়া উনারা এ কথাগুলা বলতাছে। ওখানে আপনার সামনে তো যার সাথে কথা বলা দরকার কথা বলা হয়েছে, উনাকে আমি বলেছি। আমি কথা পরিবর্তন করবো না। উনারা আমাদের গিনিপিগ মনে করে, যা খুশি আমাদের দ্বারা করাবে। তা হবে না, তা হবে না।

বইল্যা দিয়েন, তৈমূর আলম খন্দকার এক কথার লোক। আপনার সামনে যার সাথে কথা বলার বলে এসেছি, কথাটা উনি বলুক। যার সামনে আমি বলে এসেছি যে আমি রূপগঞ্জ থেকে করবো। তার সামনে আবার দেখা করাক, তার সামনে আবার কথা পাল্টাই। আপনি জানাই দিয়েন, আল্লাহর কাছে ছাড়া কারও সামনে মাথা নত করার অভ্যাস নেই আমার।’’ যোগাযোগ করা হলে তৈমূর আলম খন্দকার স্বীকার করেন যে কথাগুলো তার। তবে ফোনের অপরপ্রান্তে কে ছিলেন তা তিনি বলতে রাজি হননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম