• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

উপনির্বাচন ঘিরে সংশ্লিষ্ট ইসি কর্মকর্তাদের পূজার ছুটি বাতিল

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৮:০৩
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৮:০৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পূজার ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন ও সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ, নির্বাচন পরিচালনা-২ অধিশাখা, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১, ২ ও ৩ এবং নির্বাচন প্রশাসন শাখার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। এ জন্য রোস্টার অনুযায়ী তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। জরুরি প্রয়োজনে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ফোন করা হলে তাকে যথাসময়ে অবশ্যই অফিসে উপস্থিত হতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে প্রচার-প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম