• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ঊর্মিলা-নাসিম কে নিয়ে সানজিদের ঈদ নাটক ‘পনের দিনের ছুটি’

প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৫:৪৪
আপডেট: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৫:৪৪

 

বিনোদন ডেস্ক

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হলো ঈদের বিশেষ নাটক “পনের দিনের ছুটি” এর। পারভেজ ইমাম’র রচনা ও সানজিদ খান প্রিন্স এর পরিচালনায় “পনের দিনের ছুটি” নাটক টিতে অভিনয় করেছেন- ঊর্মিলা শ্রাবন্তী কর, আহসান হাবীব নাসিম, কাজী সাইফুল ও তানভীর মাসুদ সহ আরো অনেকে।

এস জে মোশন পিকচার্স প্রযোজিত “পনের দিনের ছুটি” নাটক টি একটি ভিন্ন ধারার গল্প যেখানে বিনোদনের পাশাপাশি সামাজিক মুল্যবোধের দৃশ্যপট ও রয়েছে। “পনের দিনের ছুটি” নাটক টির নির্মান সম্পর্কে জানতে চাইলে পরিচালক- সানজিদ খান প্রিন্স বলেন- ঊর্মিলা ও নাসিম ভাই সহ অন্যান্য শিল্পী কলাকূশলীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল এরেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি যার মুল্যায়ন টা প্রিয় দর্শক রাই করবেন বলে আশাকরি।

এডিট ও কালার গ্রেডিং সহ অন্য সব কার্যাদি যথাসময়ে সম্পাদন করা গেলে “পনের দিনের ছুটি” নাটক টি একটি বেসরকারি টিভি চ্যানেল এর আগামী ঈদুল আযহা’য় প্রচার হবে বলে জানান- নির্মাতা সানজিদ খান প্রিন্স।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম