• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

একই ব্যক্তির নামে দুটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ : ইসি সচিব

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০২
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০২

 

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মনোনয়ন দুটি আগামীকাল সোমবার যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের সচিব মো. জাহাঙ্গীর আলম।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমাদান শেষে ইসি সচিব এ তথ্য জানান।

ইসি সচিব জানান, দুটি মনোনয়নপত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

জাহাঙ্গীর আলম বলেন, বেলা ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অপর মনোনয়ন জমা পড়ে। সোমবার দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে চূড়ান্ত রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া যেতে পারে।

গত ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী একজন, তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম