• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

একাধিক রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৬:৪৩
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৬:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
দেশের চলমান পরিস্থিতিতে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ জুলাই) বিকেল তিনটার পর এ বৈঠক শুরু হয়।

এতে কয়েকটি দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। এবি পার্টি, বাংলাদেশ এলিডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দলের নেতারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপস্থিত রয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।

উল্লেখ্য যে, গতকাল রাতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম