• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১:৫৮
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১:৫৮

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সাজে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ্যে এসেছে। এতে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিবের গুরুভার তুলে দেওয়া হয়েছে আখতার হোসেনের কাঁধে।

শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির কথা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৫ জনকে। তারা হলেন- অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন এবং মাওলানা আশরাফ মাহাদী।

অন্যদিকে, ৬ জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। তারা হলেন- আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাশাপাশি বিজ্ঞপ্তিতে এনসিপির ‘রাজনৈতিক পর্ষদ’-এর সদস্যদের নামও প্রকাশ করা হয়েছে। এতে কমিটির শীর্ষ নেতারা ছাড়াও সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ কে ফ্লোরাকে পর্ষদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম