• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে বয়সভিত্তিক রেকর্ডের পাতায় নতুন ইতিহাস লিখলেন লামিন ইয়ামাল। নিজেদের মাঠে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বার্সেলোনার এই তরুণ তারকা। জোড়া অ্যাসিস্টের পাশাপাশি নিজেও করেছেন একটি গোল।

এই পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের গোল ও অ্যাসিস্টের সম্মিলিত সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। আর তাতেই টিনএজার হিসেবে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ২০ গোল-অ্যাসিস্টের কীর্তি গড়া কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন তিনি।

এতদিন টিনএজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ২০ গোল ও অ্যাসিস্টের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের দখলে। এবার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় ইয়ামাল।

ইয়ামালের উত্থান যেভাবে এগিয়ে চলছে, তাতে তার ক্যারিয়ারের সীমা কোথায় গিয়ে থামে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের বিষয়।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম