• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৩
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমাদের দেশের এভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এর জন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয়। সেজন্য তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।

সিনিয়র সচিব বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্ত কমিটির শুনানির পূর্বে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের এয়ার টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম ও বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এটি অনুসন্ধান করতে আমরা বসেছি। তিনি বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টেদের (জিএসএ) নিকট থেকে তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। তাদের কথা শুনে কিভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি। মোদ্দাকথা, আমাদের অনুসন্ধান যাতে মানুষের কাজে লাগে, সে কারণেই এই প্রচেষ্টা।

নাসিমুল গনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না। শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে৷ সে কারণেই আজকের এ সভা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম