• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

ওয়ার্ড পর্যায়ে মহানগর বিএনপির ‌‘কড়া চিঠি’, তালিকা প্রস্তুতের নির্দেশ

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৬:১৮
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৬:১৮

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ কাজ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তারা। ইতোমধ্যে মহানগরের আওতাধিন ২৭টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দকে পৃথকভাবে এই চিঠি পৌছে দেয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- আপনী নিশ্চয় অবগত আছেন বর্তমান সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রেক্ষিতে ২১ জুন অনুষ্ঠিতব্য চলমান সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণকারী বহিস্কৃত কাউন্সিলর/মেয়র বা অন্য যে কোন প্রার্থীর পক্ষে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মী কোন ধরনের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। দলীয় সিদ্ধান্ত এবং নির্দেশনা অমান্য করে কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।

চিঠিতে সকল ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদককে দলীয় নির্দেশনা অমান্যকারীদের প্রমাণসহ তালিকা প্রস্তুত করে মহানগর বিএনপির বরাবরে প্রেরণ করতে বলা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম