• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ৩ মার্কিন সেনাকে হত্যায় ইরানকে সহায়তা করে চীন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ৩ মার্কিন সেনাকে হত্যায় ইরানকে সহায়তা করে চীন
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাই মাসে প্রাণঘাতী হামলা চালাতে ইরান চীনের সরবরাহ করা উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি ব্যবহার করেছিল। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরান জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির বিস্তারিত স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। ওই ঘাঁটিতেই হামলা চালানো হয় এবং এতে তিনজন মার্কিন সেনা নিহত হন।

তবে মার্কিন কর্মকর্তারা জানান, কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছে, তা তারা প্রকাশ করেননি। একই সঙ্গে তারা চীনা সরকারের সরাসরি সম্পৃক্ততারও অভিযোগ করেননি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে চীন অভিযোগ অস্বীকার করে প্রমাণ দাবি করেছে।

এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওয়াশিংটনের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানগুলো ইরানকে এ ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহে সহায়তা করেছে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম