• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কফির বিনিময়ে ডেট করবেন জয়া আহসান

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:২৩
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:২৩

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কফির বিল দিতে হবে নিজের, বিনিময়ে সঙ্গী হবেন জয়া আহসান! এমন প্রস্তাব পেলে কে আর সুযোগ হাতছাড়া করতে চাইবেন? দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর এমন আমন্ত্রণে ভক্তদের আগ্রহও যেন বেড়ে গেছে কয়েক গুণ।

সম্প্রতি নিজের ফেসবুকে জয়া আহসান লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

অভিনেত্রীর এই ছোট্ট প্রস্তাব ঘিরে মন্তব্যের ঘরে শুরু হয়েছে মজার কথার লড়াই। কেউ কফির আমন্ত্রণে রাজি, কেউ আবার সুযোগ পেয়ে মনের কথা জানাতে ব্যস্ত।

মন্তব্যের ঘরে শুভ নামের এক ভক্ত লিখেছেন, ‘সঙ্গে থাকলেই হবে, বাকিটা আমাদের বিষয়।’
আরেক ভক্ত আব্রাহাম মীর লিখেছেন, ‘এমন অফার কেউ মিস করে?’

অন্যদিকে নাঈমুর রহমানের মন্তব্য আরও মজার। তিনি লিখেছেন, ‘এমনে বললে কফি কেন বিষও খাবে মানুষ।’

জয়ার প্রস্তাবে কারও কারও কফির প্রতি ভালোবাসা যে নতুন করে জেগেছে, তা মন্তব্যগুলোতেই স্পষ্ট। অবশ্য অভিনেত্রীর সঙ্গে এক কাপ কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে আপত্তি থাকার কথা নয় অনেকেরই।

এখন প্রশ্ন, জয়ার এই আমন্ত্রণ কি নিছক মজার ছলে, নাকি সত্যিই কারও সঙ্গে কফির আড্ডায় বসার পরিকল্পনা? উত্তর অবশ্য অভিনেত্রীর কাছেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম