• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট-ব্যাংক হিসাব জব্দ

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৫:২৪
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৫:২৪

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা জমিসহ একটি ফ্ল্যাট জব্দ ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন আদালতে দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাহসীন বাহারের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১৪শ ৭৪ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩২ লাখ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার কুমিল্লার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিন কোটি চার লাখ ৫০ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানায় অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখে এবং তার নামীয় ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তদন্তকালে আসামি তাহসীন বাহারের অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য এসব স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন। তার বাবা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম