• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবায় চালু হলো ‘মাইগভ’ প্ল্যাটফর্ম

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:২৮
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:২৮

ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবায় চালু হলো ‘মাইগভ’ প্ল্যাটফর্ম
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাকে ‘মাইগভ’ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাগরিকের যাতায়াত, সময়, ব্যয় ও ভোগান্তি কমিয়ে সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে নাগরিক সেবা চালু করা হলো।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।ঘড়ি কিনুন

আইএসপিআর জানিয়েছে, নাগরিকের যাতায়াত, সময়, ব্যয় ও ভোগান্তি কমিয়ে সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি নাগরিক সেবা মাইগভপ্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে শুরু হয় পাইলট কার্যক্রম। সফল পাইলটিং শেষে অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও আইসিটি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রোগ্রামের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বর্তমানে ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম মাইগভ প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে নাগরিকরা ঘরে বসে অনলাইনে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে সেবা ফি প্রদান এবং কিউআর কোড সংবলিত সনদ বা সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, অনলাইনে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পর্কে মতামত দিতে পারবেন।

আইএসপিআর আরও জানায়, প্রচলিত ব্যবস্থায় একজন সেবা গ্রহীতাকে তার কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হওয়া আবশ্যক ছিল। আবেদন জমা, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহসহ সব কিছুই হতো ম্যানুয়াল পদ্ধতিতে। একটি সেবা গ্রহণের জন্য একাধিকবার যাতায়াতের প্রয়োজন হতো। ফলে ব্যয় হতো অতিরিক্ত অর্থ ও সময়। কখনো কখনো আরও যুক্ত হতো অযাচিত ভোগান্তি। ‘মাইগভ’ প্ল্যাটফর্ম চালু হওয়ায় নাগরিকরা ওইসব ভোগান্তি থেকে মুক্ত হয়ে সহজভাবে আধুনিক সেবা পাবেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম