• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ক্রিকেটের অগ্রগতিতেও শেখ হাসিনা আমাদের প্রেরণার উৎস :সুজিত রায় নন্দী

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৪
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৪

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, ক্রিকেটের অগ্রগতিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদান আমাদের প্রেরণার উৎস। ক্রিকেটকে আজ প্রধানমন্ত্রী নিয়ে গেছেন বিশ্ব দরবারে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রতিটি সেক্টর যেমন এগিয়েছে, তেমনি এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা স্মরণীয়। খেলোয়াড়দের উৎসাহ যোগানোর পাশাপাশি তিনি বরাদ্দ বাড়িয়েছেন ক্রিকেটে। জননেত্রী হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তাই বাংলাদেশের খেলা দেখতেও তিনি ছুটে যান খেলার মাঠে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা। তাই খেলাধুলার বিকল্প নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম