• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া চাইলেন মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৫:১১
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৫:১১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, চেয়ারপারসন যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন এ জন্য সবাই তার জন্য দোয়া করুন।

খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত দুদিন ধরে খালেদা জিয়া আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল (২৭ নভেম্বর) রাতেই ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন।

এ সময়, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দলটির পক্ষ থেকে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার নেওয়া হয়।

এর আগে, গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এই হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। সে সময়ও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম