• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

খালেদা জিয়ার স্মরণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৮:৫৬
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৮:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আজ একটি শোক বই খোলা হয়।

জাপানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষর করেন। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শোক বই খোলা রাখা হবে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে উক্ত তিন দিন টোকিওতে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম