• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খুলনায় ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালন

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৯:০৬
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৯:০৬

 

ছবি: প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদার ইখরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৮ জুন) স্থানীয় আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমী মহিলা মাদ্রাসা এতিমখানায় এ উপলক্ষে কুরআন খতম ও খাবার বিতরণ করা হয়।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

এ সময় ডা. জুবাইদা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম রিয়াল এডমিরাল মাহাবুব আলী খান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করা হয়।

মোনাজাতে ডা. জুবাইদা রহমানের শাশুড়ী অসুস্থ বেগম খালেদা জিয়া ও অসুস্থ মাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম