• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে : দুদু

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ২:১২
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ২:১২

 

দে‌শের মানুষ পা‌কিস্থা‌নের বিরু‌দ্ধে যুদ্ধ ক‌রে‌ছি‌লো স্বাধীনতা ও গণতন্ত্রর জন্য বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণতন্ত্র যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে। আমরা পড়ন্ত বেলায় চলে এসেছি। জীবনের শেষ সময়ে শেষ যুদ্ধটা করতে চাই। দেশে গণতন্ত ও স্বা‌ধিনতা ফি‌রি‌য়ে আনার জন্য।

সোমবার (১০ অ‌ক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জিহাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

দুদু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করায় বর্তমান সরকার সরাসরি টার্গেট করে পাঁচজনকে হত্যা করেছে। এরশাদ ও হত্যা করেছিল বর্তমান অবৈধ সরকার ও হত্যা করছে। আমি ছোট্ট করে বলে যাই এই সরকারের সময় শেষ। কখনো কাউকে হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। কোন স্বৈরাচারই থাকতে পারে না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কেন যুদ্ধ করেছিল? আইয়ুব খানকে কেন তাড়িয়েছে? গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতা ও গণতন্ত্র যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে। সেইজন্যে শেষ যুদ্ধটা কর‌তে চাই। আমরা পড়ন্ত বেলায় চলে এসেছি। তাই শেষ জীবনের শেষ যুদ্ধটা করতে চাই।দেশে গণতন্ত ও স্বা‌ধিনতা ফি‌রি‌য়ে আনার জন‌্য।

কৃষক দলের সাবেক এই আহবায়ক বলেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে আগামী দিন তাদের দিন। আগামী দিন স্বাধীনতার স্বপক্ষে যারা লড়াই করছে তাদের দিন। আগামী দিন এদেশের সাধারণ মানুষের দিন।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক ছাত্রনেতা ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দীন আলম প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম