• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গাইবান্ধায় দুই কলেজ ছাত্রী নিখোঁজ

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৬
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৬

 

গাইবান্ধা শহরের একটি মেস থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে যাবার পথে নিখোঁজ হয়েছেন দুই কলেজ ছাত্রী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে তারা নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় জিডি করা হলেও সোমবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত পুলিশ তাঁদের কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ দুই ছাত্রীর একজন রিফাত জান্নাত পিতা বাবা রউফ মন্ডল ও অপর জন লাবিবা খাতুন পিতা আব্দুল লতিফ সরকার। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দাইল গ্রামে। দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশুনা করেন। একই এলাকার হওয়ায় তারা একসাথে গাইবান্ধা শহরের পলাশ পাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন।

পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি পৌঁছাননি। এরপর তাঁদের মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল বন্ধ পাওয়া যায়। লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, ‘মেয়ে দুজনের কোনো খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না।’

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। তাদের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম