• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:৩১
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

Advertisement

হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখতে পেয়ে তারেক রহমান নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।

ভিডিওটির ক্যাপশন ও মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন, ‘আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’

তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে তা জানিয়ে হামিম গণমাধ্যমকে বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান। তখন আমি বলি— আপনাকে সালাম দিতে এসেছি।

শরীর আগের থেকে ভালো কি না জানতে চান। পরে তিনি বলেন, তুমি সাবধানে বের হবে। পড়ে যেন না যাও। পরে আমি তার কাছে দোয়া চেয়ে চলে আসি।’

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম