• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর, অতঃপর

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ২:৫৯
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ২:৫৯

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে এক তরুণী গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রাম থেকে ওই কিশরোরকে আটক করে ভুক্তভোগী গৃববধূর স্বজন ও প্রতিবেশীরা।

গ্রেপ্তার আরাফাত ইসলাম ওরফে সাকিব (১৭) বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বেচু মিয়ার নতুন বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ বছর আগে ভিকটিমের সঙ্গে একই উপজেলার সুন্দলপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন সম্পর্ক না থাকায় প্রতিবেশী কিশোর সাকিব ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দিত এবং রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। মোবাইল ফোনে ভিডিও কলে খারাপ অঙ্গভঙ্গি করত। গত সোমবার দিবাগত রাতে তরুণীর বসত ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে সাকিব। পরে দরজা খুললে মুহূর্তের মধ্যে সে ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুমে থাকা তরুণীর ভগ্নিপতি রুমের দরজায় খুলে সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তাদের বসতঘরে ধর্ষণ করে সাকিব।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া আরও বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম