• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময়

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৪৩
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৪৩

গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময়
 

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু এবং সদস্য ফখরুল ইসলাম সাকিল।
সভায় ইউএনও মো: রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশীদার। তাদের লেখনির মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, অভাব-অভিযোগ উঠে আসে। অর্থনীতিসহ সার্বিক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যেসব ক্ষেত্রে এখনও উন্নয়নের প্রয়োজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতির সামনে সেসব বিষয় উঠে আসে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আপনাদের এই ঐক্য পুরো দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। উৎসব ও আনন্দমুখর নির্বাচনে উপজেলাকে আরো একধাপ এগিয়ে নিয়েছেন।’
মতবিনিময় সভায় গোলাপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গোলাপগঞ্জ চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসন, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় নতুন কমিটির সকলকে অভিনন্দন, সঠিকভাবে দায়িত্ব পালন এবং উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম