• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঘোষণা দিলেই কি নির্বাচন হবে প্রশ্ন আমীর খসরুর

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৫
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৫

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন, কার নির্বাচন, কিসের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেলো। অতো সহজ ব্যাপার না কি?’

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- ইসির এই বক্তব্যের উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন, কার নির্বাচন, কিসের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। আর নির্বাচন একটা ঘোষণা দিলো, মনে হচ্ছে নির্বাচন হয়ে গেলো। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেলো। অতো সহজ ব্যাপার না কি?’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘দেশের লক্ষ-লক্ষ মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নেমেছে। ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। আর লক্ষ মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে।’

উন্নয়নের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো এই সরকার সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। বড়-বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। আর উন্নয়নের কথা বলছেন, এক লক্ষ কোটি টাকার উপরে টাকা ছাপাচ্ছে তারা। ব্যাংকের টাকা শেষ, রিজার্ভ শেষ আর সরকারের তহবিলেও টাকা নেই।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) উদ্বোধন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আজকেও একটা উদ্বোধন করছে। এগুলো হলো স্বৈরাচারের আরেকটা বৈশিষ্ট্য। সে লুটপাট করবে আর উন্নয়ন দেখাতে গিয়ে তারা দুই থেকে চার-পাঁচটা বড় বড় জিনিস এরকম করবে।’

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম