• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

চুলে অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৪:৫৮
আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৪:৫৮

চুলে অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম
 

ঘৃতকুমারী বা অ্যালোভেরা ভেষজটি প্রাচীনকাল থেকেই নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে। ত্বক ও চুলের বিশেষ যত্নে এ ভেষজটি বিশেষ কার্যকরী। তবে নিয়ম মেনে ব্যবহার না করলে শতভাগ গুণাগুণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন আপনি।

ডার্মাটোলিজস্টরা বলছেন, অ্যালোভেরার পুষ্টিগুণ চুলের যত্ন নিতে পারে গভীর থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই চুলে পুষ্টি জুগিয়ে চুল করে তোলে ঘন ও ঝলমলে।

অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় চুলের স্ক্যাল্পের যেকোনো সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে অ্যালোভেরা। তাই চুলের যত্নে নিয়মিত ব্যবহার করুন অ্যালোভেরা। অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও দারুণ কার্যকরী। তাই শ্যাম্পুর পরও কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা।

চুলে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম: চুলে অ্যালোভেরা ব্যবহারের আগে শ্যাম্পু করে নিন। এরপর ভেজা চুলে ও মাথার স্ক্যাল্পে মাখিয়ে নিন অ্যালোভেরা ও নারকেল তেল মেশানো মিশ্রণটি।

মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। গোড়া থেকে আগা পর্যন্ত চুলে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট রেখে চুল স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ভেজা চুল শুকনো তোয়ালে দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন। আর আবিষ্কার করুন আগের চেয়ে স্বাস্থ্যজ্জ্বল ও বাউন্সি ভরা চুল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম