• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৭:৫৭
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৭:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ঘোরাফেরার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে কাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যু্বক কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৫ অক্টোবর রাতের বেলা চাপাতিসহ প্লাটফর্মে আতঙ্ক সৃষ্টি করে ফেসবুকে ভাইরাল হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি এরই মধ্যে কয়েক মাস জেলও খেটেছেন। ঘটনার দিন যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নং প্লাটফর্মে তার শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি ও শক্তির মহড়া দেয়।

প্রসঙ্গত, ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই যুবকের এমন কর্মকাণ্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম ভাইরাল যুবককে গ্রেপ্তারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম