• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:০৩
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:০৩

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী
 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের কলকাতায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক তরুণ ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করার অভিযোগ উঠেছে তরুণীর পরিবারের বিরুদ্ধে।

 

রোববার (২৫ অক্টোবর) কলকাতার দক্ষিণ প্রান্তের সারসুনা থানার বসুন্ধরা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর বাবা ও চাচাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সারসুনা এলাকার ওই তরুণের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে শুরু থেকেই এ সম্পর্কের বিরোধিতা করে আসছিলেন তরুণীর পরিবারের সদস্যরা।

 

অভিযোগ রয়েছে, রোববার ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন তরুণীর স্বজনেরা। এরপর তরুণকে বাড়িতে আটকে রেখে মারধর করেন তরুণীর বাবা ও চাচা। পরে সেখানে ডেকে পাঠানো হয় তরুণের বাবাকে।

একপর্যায়ে ছেলের সামনেই তার বাবার হাতে একটি আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে ছেলেকে গুলি করতে বলা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর তরুণ ও তার বাবার সামনে দুটি বিকল্প রাখা হয়—মৃত্যু অথবা নগ্ন হয়ে রাস্তায় হাঁটা। পরে তাদের প্রকাশ্যে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা হয়। তরুণের এক বন্ধুকেও মারধর ও একইভাবে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভুক্তভোগী তরুণের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তরুণীর বাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সারসুনা থানার পুলিশ। এ সময় তরুণীর বাবা ও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান বলে জানা গেছে। পরে বিক্ষুব্ধ জনতা তার চাচাকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, তরুণীর পরিবারের সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠতা ছিল। এ কারণে তাদের মধ্যে ঔদ্ধত্য তৈরি হয়েছিল বলে দাবি করেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক অধিকারকর্মী শাশ্বতী ঘোষ বলেন, অভিযুক্তদের পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীরাও প্রতিবাদ করেছিলেন কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম