• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:৪৭
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:৪৭

 

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শত্রুদের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে।

জাতীয় জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আসর উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা খামেনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জাতীয় সক্ষমতা বাস্তবায়নের পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি ও বিদ্যমান সম্ভাবনা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য মোকাবিলায়ও এটি সহায়ক।’

এ সময় তিনি অল্প বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিও উৎসাহ দেন।

উল্লেখ্য, গত মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। তার পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের শুরুতে চালানো হামলায় নিহত হওয়ার পর তিনি ক্ষমতায় আসেন।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম